Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চারতলা ভবনের দেয়াল ধ্বসে আহত ১ 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০, ০৯:১৪ পিএম

বন্দরে চারতলা ভবনের দেয়াল ধ্বসে আহত ১ 
Swapno

বন্দরে শুক্রবারের সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনায় হতাহতের শোক কাটতে না কাটতেই একটি চারতলা ভবনের আংশিক দেয়াল রাতের আধারে হঠাৎ ভেঙ্গে পরায় এলাকাবাসী মাঝে আতংক বিরাজ করছে।শনিবার (৯ মে) রাত সাড়ে ১১ টায় বন্দর উইলসন রোডের মোল্লাবাড়িস্থ দিঘিরপার এলাকায় রতন মিয়ার ৪ তলা ভবনে এ ঘটনাটি ঘটে।


এ ঘটনায় প্রাণহানীর কোন সংবাদ পাওয়া না গেলেও ড্রেনেজ থেকে র্নিঘত গ্যাসে মাছুম (৩৫) নামে এক অটো চালক মারাত্মকভাবে আহত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসী আহতকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছে। দেয়াল ধ্বসে পরার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। 


এর আগে গত ৮ মে (শুক্রবার) সকাল ৬ টায় বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িস্থ রাবেয়া মঞ্জিলের ৫ম তলা ভবনের নিচ তলার একটি ফ্লাটে সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির নিচতলা ফ্লাটের ভাড়াটিয়া হোশিয়ারী ব্যবসায়ী খোরশেদ আলমের  দুই ছেলে মাশনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। সে সাথে এক অন্তঃসত্বা গৃহবধূ লাবনী নিহতসহ আরো ৫ জন গুরুতর আহত হয়।


এ ঘটনার ১ দিন পর গত শনিবার রাতে রাবেয়া মঞ্জিলের পাশে রতন মিয়ার ৪ তলা ভবনের আংশিক দেয়াল ভেঙ্গে পরার কারনে সাধারণ জনগণের মাঝে আবারও আতংক ছড়িয়ে পরে।  


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল ইসলাম জানান, সেফটি ট্যাংকি বিস্ফোরেণে সময় রাবেয়া মঞ্জিলসহ তার পাশের একটি ৪তলা ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। শনিবার রাতে ক্ষতিগ্রস্থ ৪তলা ভবন থেকে আংশিক দেয়াল ভেঙ্গে রাস্তায় পরে যায়। এ ঘটনায় সাধারণ জনগনের মাঝে আতংক ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায়  হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন