Logo
Logo
×

নগরের বাইরে

বন্দেরে ত্রাণ সহায়তা না পাওয়া অভিযোগ মুক্তিযোদ্ধার পরিবারের

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০, ০৯:১০ পিএম

বন্দেরে ত্রাণ সহায়তা না পাওয়া অভিযোগ মুক্তিযোদ্ধার পরিবারের
Swapno

করোনা ভাইরাসের পার্দুভাবের কারণে ত্রাণের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে বন্দরে এক মুক্তিযোদ্ধার পরিবার। রোববার (১০ মে) দুপুরে বন্দর প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের কাছে এমন কথা জানিয়েছে বীরমুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেনের স্ত্রী মরিয়ম বেগম। 


মুক্তিযোদ্ধার স্ত্রী মরিয়ম বেগম জানান, আমিসহ আমার পরিবার র্দীঘদিন ধরে বন্দরের ২২নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় বসবাস করছি। আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে অর্জিত হয় আমাদের এই বাংলাদেশ। অথচ এই মহামারি করোনা ভাইরাসের সকল শ্রেণি পেশার মানুষ ত্রাণ সহয়তা পেলেও এখন পর্যন্ত আমার পরিবার কোন সহায়তা পায়নি। আমি কাউন্সিলর সুলতানসহ সমাজের বিত্ত্ববানদের কাছে ঘুরেও কোন ত্রাণ সহয়তা পাইনি। 


এ ব্যাপারে নাসিক ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ জানান, আমি মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাদের কাছ থেকে আমার ওয়ার্ডের মুক্তিযোদ্ধাদের তালিকা চেয়েছি। কেউ ত্রাণ সহয়তা থেকে বাদ পরবে না। আমার ওয়ার্ডে মুক্তিযোদ্ধা পরিবারের অগ্রধিকার বেশি।     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন