Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সেপটিক ট্যাংকি বিস্ফোরণে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০, ০৯:০৯ পিএম

বন্দরে সেপটিক ট্যাংকি বিস্ফোরণে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা
Swapno

বন্দরে বহুতল ভবনের সেপটি ট্যাংকি বিস্ফোরণে ঘটনায় নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বন্দর উপজেলা প্রশাসন। শনিবার (৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ক্ষতিগ্রস্থ পরিবারকে এ সহায়তা প্রদান করেন। 


সেপটি ট্যাংকি বিস্ফোরনে নিহত মাশনুন ও জিসানের পরিবারকে ২৫ হাজার টাকা ও নিহত অন্তঃসত্বা গৃহবধূ লাবনী পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত নাবিলা (৮) তামান্না (১২) শহীদ (৪৫), লেকমত শেখ (৫৫) রুবেল (২৮) এর পরিবারের প্রত্যেককে আরো ১০ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করে উপজেলা প্রশাসন। 


উল্লেখ্য, গত ৮ মে (শুক্রবার) সকাল ৬টায় বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িস্থ রাবেয়া মঞ্জিলের ৫ম তলা ভবনের নিজ তলার একটি ফ্লাটে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই বাড়ির নিচতলা ফ্লাটের ভাড়াটিয়া হোশিয়ারী ব্যবসায়ী খোরশেদ আলমের দুই ছেলে মাশনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সে সাথে গুরুতর জখম অবস্থায় অন্তঃসত্বা গৃহবধূ লাবনী বেগমকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। তারা হলেন,নিহত নারীর মেয়ে নাবিলা (৮), তামান্না (১২) শহীদ (৪৫), লেকমত শেখ (৫৫) রুবেল (২৮)।


এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও  আহতদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন