Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১১ জন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০, ০৮:৫৭ পিএম

রূপগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১১ জন
Swapno

রূপগঞ্জে করোনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১ জন। এ নিয়ে অক্রান্তের সংক্যা হলো মোট ৫১ জন । এর মধ্যে মারা গেছে ২ জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। 


রোববার (১০ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন। 


এদিকে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনামুক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাঈদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ উত্তম সেন প্রমুখ। 


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, করোনা আক্রান্ত রোগীরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও একটু সচেতন হলেই করোনাকে জয় করতে পারবে। করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশী ভাল ব্যবহার করে নিজেদের সতর্ক থাকা উচিত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন