Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬

Icon

আড়াইহাজার প্রতিনিধি  

প্রকাশ: ১০ মে ২০২০, ০৬:২৪ পিএম

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬
Swapno

আড়াইহাজারে নতুন করে আরও তিন ব্যক্তির শরীরে (কোভিড-১৯)-এ করোনাভাইরাস (পজেটিভ) শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উপজেলার স্থানীয় দুপ্তারা পশ্চিমপাড়া, খাগকান্দা ইউনিয়নের নয়নবাদ ও মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা। এনিয়ে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬জনে। 

 

রোববার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের পর আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

নতুন করে আক্রান্ত তিন ব্যক্তি ঢাকায় বসবাস করতেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২জন সুস্থ হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৫০ জনের নমুনা (শ্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত. ৮এপ্রিল এই উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন একনারী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন