Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয় করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২০, ০৬:২১ পিএম

সোনারগাঁয় করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন
Swapno

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ও সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিমুক্ত ভাবে করোনাভাইরাসের স্যাম্পল শনাক্ত করার জন্য একটি করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। ১০ মে রবিবার সকালে এটি স্থাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, ডালিয়া লিয়াকতের পক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় মহিলা পার্টির নেত্রী জাহেদা আক্তার মনি, জাহানারা আক্তার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু, জাতীয় ছাত্র সমাজের সোনারগাঁ উপজেলার সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন