Logo
Logo
×

নগরের বাইরে

এমপি বাবু’র নির্দেশে বেতন পাচ্ছেন গার্মেন্ট শ্রমিকরা

Icon

এম এ হাকিম ভূঁইয়া 

প্রকাশ: ১০ মে ২০২০, ০৬:১৭ পিএম

এমপি বাবু’র নির্দেশে বেতন পাচ্ছেন গার্মেন্ট শ্রমিকরা
Swapno

এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের হস্তক্ষেপে অবশেষে আড়াইহাজার পৌরসভা দাসপাড়ায় অবস্থিত অ্যাওয়ার্ড নিট গার্মেন্টনের শ্রমিকরা বকেয়া বেতন পেতে যাচ্ছেন।

 

রোববার দুপুর ২টায় প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের অংশ গ্রহণে নির্বাহী অফিসারের মধ্যস্ততায় আলোচনায় বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। আগামী বুধবারের মধ্যে সকল শ্রমিকদের ফেরুয়াারি মাস পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ করা হবে। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে। একই সময় উপস্থিত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 


জানা গেছে, প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের জানুয়ারি ও ফেরুয়ারি মাসের আংশিক  বেতন ও মার্চ মাসের সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েকদিন আগে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সহযোগিতা চান। মার্চ মাসের ২৫ তারিখ হতে কারখানা বন্ধ থাকায় বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। 


মানবিক দিক বিবেচনা করে এমপি বিষয়টি সুরাহা করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করেন। রোববার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাওয়ার্ড নাইট গার্মেন্টসের মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে আলোচনা করে বসা হয়। আলোচনা ফলপ্রসূ হয়। 


উভয়ের সম্মতিক্রমে নির্বাহী অফিসার সোহাগ হোসেনের মধ্যস্ততায় আগামী বুধবারের মধ্যে সকল শ্রমিকদের ফেরুয়াারি মাস পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন বলেন, সাংসদ নজরুল ইসলাম বাবুর নির্দেশক্রমে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের লোকজনকে নিয়ে আলোচনা করা হয়। আলোচনা ফলপ্রসূ হয়। এক পর্যায়ে সবার সম্মতিক্রমে শ্রমিকদের পাওনা ফেরুয়াারি মাস পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, এ সময় উপস্থিত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন