ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে সরকারের সহায়তা মাঠ পর্যায়ে যাচাই
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মে ২০২০, ১০:০৬ পিএম
করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেব ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণির মানুষের তালিকা সরেজমিনে যাচাই করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও কুতুবপুর ইউনিয়নের তদাররী কর্মকর্তা মো. বেলাল হোসেন।
শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারের প্রতিনিধি হিসেবে সরেজমিনে কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণির মানুষর সাথে কথাবার্তা বলে উক্ত তালিকা যাচাই করেন এ কর্মকর্তা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও কুতুবপুর ইউনিয়নের তদারকি কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, করোনা পরিস্থিতি শুরু থেকে অধ্যাবদি সরকারি নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের দিক নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে সরকারের দিক নির্দেশনা মোতাবেক কাজ করে আসছি।
তিনি আরও বলেন, আমরা সরেজমিনে কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাঠ পর্যায়ে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কথাবার্তা বলে তালিকা যাচাই করছি। আমরা চাই সরকারি এ সহায়তা যেনো অসহায় হতদরিদ্র মানুষগুলো পায়। আর সেই লক্ষ্যেই আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।


