Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলোয়ার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৯:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জে লিপি ওসমানের খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলোয়ার
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসামন লিপি পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেওয়া খাদ্যসামগ্রী রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি বাড়ি বিতরণ করেছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান (পিকাপ) মালিক সমিতি, শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন। 

 

শুক্রবার (৮ মে) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কয়েকশত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, লবন, তেল, হাত ধোয়ার সাবান ইত্যাদি।

 

এসময় দেলোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির দেওয়া খাদ্যসামগ্রী শিমরাইলসহ ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং পণ্য পরিবহন শ্রমিকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার সময় থেকেই আমরা অসহায় খেটে খাওয়া মানুষের জন্য নিজেদের জীবনের কথা না ভেবে কাজ করে যাচ্ছি। তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুস ছাত্তার, আফাজ উদ্দিন, খোকন, মামুন হাওলাদার, মো. আকবর হোসেন ও আবুল কাশেম, অফিস সহকারী আহমেদসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক কমিটির নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন