Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সোহেল রানার উদ্যোগে ইফতার বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রদিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৯:১৭ পিএম

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সোহেল রানার উদ্যোগে ইফতার বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জে প্রাইম টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহেল রানার উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশু স্কুলের ৫০টি রোজাদার পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৯ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন বস্তিতে সুবিধা বঞ্চিত পথশিশু স্কুলের অভিবাবকদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা। এসময় সাংবাদিক সোহেল রানা স্বেচ্ছাসেবকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে ইফতার পৌঁছে দেন।

 

সাংবাদিক সোহেল রানা জানায়, সবসময়ই গরীব-দুঃখী, অসহায় মানুষ ও সুবিধা ঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। রেল লাইন বস্তিতে সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে লেখা-পড়া করার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বস্তির লোকজন খুব কষ্টে দিনযাপন করছে। তাই তাদের কথা বিবেচনা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামী দিনগুলোতেও যেন এই মানুষের জন্য কাজ করতে পাড়ি সেজন্য সবার দোয়া চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন