রূপগঞ্জে অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ নেতা আনসার আলী
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৯:০২ পিএম
রূপগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শনিবার (৯ মে) দুপুরে উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় ৪৩০ টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করেন তিনি।
এ সময়, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া রূপগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নং ওর্য়াডের ২৪ জন মসজিদের ইমামকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন আনছার আলী।
আনছার আলী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব মানুষের মাঝে উপহার হিসেবে দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং রমজান মাস উপলক্ষে আমি ব্যক্তিগত ভাবে ২০ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করবো।
তিনি আরো বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র। আমি চেষ্টা করব আগামী দিনগুলোতেও মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।
এ সময় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা, ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, যুবলীগ নেতা কাওসার আহমেদ, জয়নাল আবেদীন ও মুরাদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


