Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পূর্বাচল ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৮:৫৯ পিএম

রূপগঞ্জে পূর্বাচল ক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ 
Swapno

রূপগঞ্জে পূর্বাচল ক্লাব লিমিটেডের উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া ৩ হাজার হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শনিবার (৯ মে) সকালে উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

 

এ সময়, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পূর্বাচল ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, অর্থসচিব মোজাহারুল হক শহিদ, আওয়ামী লীগ নেতা শাহ আলম ফটিক, মনিরুল ইসলাম, সৈয়দ জাহিদ, গোলাম সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন