জাকির খানের পক্ষে জেলা যুবদল নেতা দেলোয়ার শাহ্’র ত্রাণ বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৭:৩৩ পিএম
আবার জাকির খানের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন নারায়নগঞ্জ জেলা যুব দলের সহসাধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন শাহ্।
শুক্রবার (৮ মে) রাত ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী, জাহাঙ্গীরনগর এলাকার এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ৭০ পরিবারের মাঝে দেয়া এসব খাদ্যসামগ্রীর মাঝে ছিলো, চাউল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবণ ও শিশুদের খাদ্যসামগ্রী।
এ বিষয়ে দেলোয়ার হোসেন শাহ্ বলেন, আমরা জাকির খানের নির্দেশে এ এলাকায় আগেও প্রায় ২৫০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদাণ করেছি। এবার ৭০ টি পরিবারকে এ ত্রাণ দিতে পেরে সত্যিই আনন্দ লাগছে। আসলে মানুষের দুঃখ লাঘবের যে একটা আনন্দ, তার বড় আনন্দ আর কিছু হতে পারেনা।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিএনপির রাজনীতিতে কিং খান খ্যাত জাকির খানের উদ্যোগে সচেতনামূলক কর্মকান্ডের মধ্যে কয়েক হাজার মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইরাজার, সাবান বিতরণ করা হয়। যখনথেকে লকডাউনের কারণে মানুষ কর্মহীন ও ঘরবন্দী হয়ে পড়েন, তখন থেকে এ পর্যন্ত জাকির খানের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি এলাকা ছাড়াও ফতুল্লার কাশীপুর, নরসিংপুর, বক্তাবলী, কাঠেরপুলসহ সিদ্ধিরগঞ্জ এবং বন্দরের প্রায় ৬ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন শাহ্ বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে জাকির খান নিয়মিতভাবে অসহায়, দুস্থ, কর্মহীন এবং ঘরবন্দী মানুষের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রকোপ যতদিন থাকবে এ জেলায় তত দিন পর্যন্ত জাকির খানের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।


