৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দিলেন কাউন্সিলর রুহুল
সিদ্ধিরঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০, ০৬:২৩ পিএম
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় নাসিক ৮ নং ওয়ার্ডে ১২ টি মহল্লায় প্রায় ৮ হাজার পরিবার ও দুস্থ ব্যাক্তির মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জেলা যুবলীগের সদস্য স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। শনিবার (৯ মে) দুপুর ১২ টায় ধনুকুন্ডা ঈদগা মাঠে এ খাদ্যসামগ্রী বিরতন করেন তিনি।
ওয়াসিম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, লকডাউন চলছে, গাড়ি বন্ধ। টাকা নেই, সন্তানের মুখে খাবার তুলে দিতে পারিছিলাম না। স্থানীয় কাউন্সিলর রুহুল মোল্লা রাতে রাড়িতে এসে একটি ত্রাণ কার্ড দিয়েছে। চাল, আলু ও মিষ্টিকুমরা পেয়েছি, ৭/৮দিন খাবারের কষ্ট করতে হবেনা।
আব্দুল আলী বলেন, ত্রাণ পেয়েছি, পেটের ক্ষুধা মিঠেছে, কিন্তু করোনা কবে যাবে। এই লকডাউন ভালো লাগেনা। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা কতো করবে। কাউন্সিলর রুহুল কতো করবে।
কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। ২ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৩৯ টন চাল, ৩ টন ডাল, ২ টন ৭০০ কেজি আলু, ১ টন ৪৫ কেজি পেঁয়াজ, ১ টন ২০ লিটার তেল, ৭০০কেজি আটা, ৫০০কেজি লবণ, ৫০০ পিস সাবান, ২ হাজার ৫০পিস মিষ্টি কুমড়া প্রায় ৮ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। তাছাড়া সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহদোয়ের ৬ শতাধিক প্যাকেট ও নগত টাকা এই ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এর মধ্যে সিটি কর্পোরেশন থেকে ২৫ হাজার ৯৫০ কেজি চাল, ১ হাজার ২৪ কেজি ডাল, ৭০০ কেজি আলু ও ৫০প্যাকেট শিশুখাদ্য পেয়েছি। এছাড়াও জীবানুনাশক পাউডার ১ টন, ৫০০ শতাধিক হ্যান্ড স্যানিটাউজার, ৩ হাজার পিস মাক্স, ৫ হাজার পিস হ্যান্ড লিফলেট, ২৫টি বিলবোট, ৩ শতাধিক হ্যান্ড গ্লাভস বিরতণ করা হয়েছে। নিজ অর্থায়নের ৯০০পরিবার ও বাকিটা বিভিন্ন সামাজিক সংগঠন থেকে বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সিটি কর্পোরেশনের মধ্যে আমরা বিতরণ করছি। তাছাড়াও চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে আরো ৬৫০ ওএমস কার্ডের তালিকা ও ২৭২৭টি মানবিক সহায়তা কার্ডের আবেদন করা হয়েছে। চলমান লকডাউনের মধ্যে জনগণকে সচেতন করার জন্য ওয়ার্ডের প্রতিটা মহল্লায় মাইকিং এবং ২৯ টি মসজিদে সরকারি নিয়ম মেনে চলার উপদেশ দেওয়া হচ্ছে।


