Logo
Logo
×

নগরের বাইরে

ঈদ শপিংয়ে সিদ্ধিরগঞ্জের সকল শপিং মল বন্ধ থাকবে 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৫:৪১ পিএম

ঈদ শপিংয়ে সিদ্ধিরগঞ্জের সকল শপিং মল বন্ধ থাকবে 
Swapno

করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল মোড়ের সকল শপিং মল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কেট মালিক সমিতি। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এসময় সভায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, হাজী নেকবর আলী চম্পক সুপার মার্কেট , ইউএস শপিং সেন্টার,  হাজী বদরুদ্দিন সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার ও চাঁন সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।         


হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মরাদন আসছে ঈদ শপিংয়ে মার্কেট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় ঈদ শপিংয়ে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শপিং মলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এই আশঙ্কা থেকেই শপিং মল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন