Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন আঙ্গুর 

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২০, ০৪:৩২ পিএম

আড়াইহাজারে ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন আঙ্গুর 
Swapno

আড়াইহাজারে বিএনপির সাবেক এমপি আতাউর রহমান খাঁন আঙ্গুরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া এলাকায় ২ হাজার পরিবারের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেন। 


সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। কর্মসূচিতে অংশ নেন থানা বিএনপির নেতা আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন মোল্লা, থানা পরিবহন শ্রমিক দলের সভাপতি সিরাজ, যুবদল নেতা আল-আমিন, যুব দলের নেতা সাইফুল ইসলাম, যুবদলের নেতা মাসুদ বাবু, হাইজাদী ইউনিয়ন বিএনপির নেতা জুয়েল, থানা বিএনপির নেতা শাহাবদ্দিন ও আউয়াল প্রমুখ। 


আঙ্গুর বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে। তাদের ঘরে খাবার নেই। আয়ের পথ বন্ধ। প্রথম দাপে ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন