Logo
Logo
×

নগরের বাইরে

পরিবার ও দেশের করোনা রোগীদের জন্য দোয়া চাইলেন ডা. শিল্পী আক্তার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৫৮ পিএম

পরিবার ও দেশের করোনা রোগীদের জন্য দোয়া চাইলেন ডা. শিল্পী আক্তার
Swapno

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিজের আত্মীয়-স্বজন ও দেশের করোনা রোগীদের জন্য মহান সৃষ্টিকর্তা ও দেশবাসীর কাছে দোয়া চাইলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিল্পী আক্তার।  শুক্রবার ( ৭ মে ) বিকালে এক বিবৃতিতে তিনি এ দোয়ার আবেদন জানান। 

 

ডা. শিল্পী আক্তার বিবৃতিতে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আমার পরিবারের সদস্যরা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু আগের চাইতে অনেক সুস্থ্য আছে। তাদের প্রত্যেককে আলাদা আলাদা রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। চেয়ারম্যানসহ আমার পরিবারের সকলকে আমি নিজে দায়িত্বে পর্যবেক্ষণ করছি। তাদের সকলের জন্য দেশবাসী ও মহান সর্বজ্ঞানী'র নিকট দোয়ার দরখাস্ত রইলো।

 

মহান সৃষ্টিকর্তা'র নিটক অশেষ শুকরিয়া জানিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ আমাকে এখন পযর্šÍ সুস্থ রেখেছেন এবং এই করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করার তৌফিক দান করেছেন। এর আগে আমি তিনবার করোনা পরীক্ষা করিয়েছি একবারও আমার পজিটিভ আসেনি। তার জন্য দয়াময় পরম দয়ালুর কাছে আমি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন