Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ওসি কামরুল ফারুকের ইফতারসামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জে ওসি কামরুল ফারুকের ইফতারসামগ্রী বিতরণ
Swapno

করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক থানা এলাকায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সেই সাথে হতদরিদ্র মানুষের দিকে তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

 

শুক্রবার (৮ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে ৩২০ জন দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী প্রদান করেছেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- গরুর মাংসের তেহারী ২০০ প্যাকেট, সবজি খিচুড়ি ও ডিম ১২০ প্যাকেট ও পানির বোতল।

 

করোনা পরিস্তিতিতে দেশের প্রতিটি থানার পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আসছে। রাতদিন মানুষকে সচেতন করতে তারা কাজ করেছেন। দিনে কঠোর হলেও রাতের আঁধারে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন খাবার। ঠিক তেমনি একজন হলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক। 

 

করোনা মোকাবেলায় পুলিশের এই অফিসার জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে পুলিশ সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন তার থানা এলাকায়। শুক্রবার বিকেলে হতদরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন কামরুল ফারুক।


কামরুল ফারুক বলেন, মানুষের বিপদে মানুষ এগিয়ে যাওয়ার মনোভাব থাকলে এই সমাজ ও রাষ্ট্র অনেক সুন্দর হবে। মহামারিতে সামর্থবানদের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন