Logo
Logo
×

নগরের বাইরে

২১নং ওয়ার্ডে যৌথ উদ্যোগে কাউন্সিলর হান্নান সরকারের ত্রাণবিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৪৪ পিএম

২১নং ওয়ার্ডে যৌথ উদ্যোগে কাউন্সিলর হান্নান সরকারের ত্রাণবিতরণ
Swapno

করোনা পরিস্থিতিতে প্রয়াত সাংসদ নাসিম ওসমান স্মরণের নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান ও নাসিক’র উদ্যোগে যৌথভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

শুক্রবার  (৮ মে) বিকেল ৩টায় শাহী মসজিদ এলাকায় নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের কার্যালয়ে এ ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে। 

 

নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের তত্ত্বাবধানে মসজিদের ঈমাম, মোয়াজ্জিন ও খাদেমদের ১৭৭টি পরিবারে ২০ কেজি চাল ও নাসিকের উদ্যোগে অসহায়দের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নাসিক’র প্রকৌশলী মো. সুমন দেব নাথ, বাবু শিকদার, মেহেদী হাসান আপন, রনি, মো. সুমন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন