বন্দরে কিশোর গ্যাং এর হামলায় বাউল শিল্পিসহ ৪ জন আহত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৩২ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় বাউল শিল্পিসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত ডলি বেগম বাদী হয়ে শুক্রবার (৮ মে) সকালে প্রতিপক্ষ রবিন সৌরভ শুভসহ ১১ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে বৃহস্পতিবার (৭ মে ) রাত ৮টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় হেলা মিয়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলো-বাউল শিল্পি ফারুক (৪৫) সুজন (৪০) মোসলেম (৬৫) ও ডলি বেগম (৩৫)। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় সন্ত্রাসীরা সুকৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
আহত ডলি বেগম জানান, গত বুধবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকার সৌরভের সাথে একই এলাকার জলিল মিয়ার ছেলে রবিন, কামাল মিয়ার ছেলে শুভ মনু মিয়ার ছেলে ইমরান এর সাথে মাথার ব্যান নিয়ে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় হেলা মিয়ার দোকানের সামনে রবিনের নেতৃত্বে একই এলাকার সৌরভ, শুভ, ইমরান, রিয়াদ, রাফিয়ান, আরিফ, আতিক, শফিকুল, রাজু, ও হাবুনসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাউল শিল্পি ফারুকসহ উল্লেখিতদের কুপিেিয় ও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে। আমরা অভিযোগ দুইটি তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।


