সোনারগাঁয়ে ১৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার মাসুম
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:৩০ পিএম
চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৬ হাজার পরিবারের মধ্যে ২০ হাজার দুস্থ ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিম ও বেদে পরিবার এবং হিজরাদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, আটা ও সাবান বিতরণ করেন। একই সাথে নগদ টাকা প্রদান করেন।
জানা গেছে, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩৩ টি গ্রামের ১৬ হাজার পরিবারের মধ্যে ২০ হাজার ব্যক্তির মধ্যে প্রায় ২ মাসে সরকারের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরন তিনি। শুক্রবার (৮ মে) সকালেমেঘনা শিল্পনগরী স্কুল এ্যান্ড কলেজ মাঠে প্রায় ৩ শতাধিত পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন।
মাসুম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আমি নিজেস্ব অর্থায়নেও ৯টি ওর্য়াডে ত্রাণসামগ্রী বিতরণ করেছি।


