সোনারগাঁয়ে প্রবাসী সফিকের উদ্যোগে ইফতারসামগ্রী উপহার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ১০:০১ পিএম
সোনারগাঁয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম মিন্টুর অর্থায়নে করোনার পার্দুভাবে কর্মহীন পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে সহস্রাধিক পরিবারের মাঝে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
জানাযায়, ইংল্যান্ড প্রবাসী আ'ওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম মিন্টুর নির্দেশে পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিতান্ত অসহায়দের খুঁজে খুঁজে এই ইফতারসামগ্রী উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছানো হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সুজন বলেন, কোন রাজনৈতিক শোডাউন নয়, ইফতারসামগ্রী উপহার হিসেবে নেক ভাবনায় রাতের আঁধারে বিতরণ করতে বলেছেন ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম মিন্টুর ভাই। আমরা সেভাবেই এক হাজার পরিবারের মধ্যে ইফতারসামগ্রী উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।


