Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে রমজানের উপহারসামগ্রী বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মাসুম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৪৬ পিএম

সোনারগাঁয়ে রমজানের উপহারসামগ্রী বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মাসুম
Swapno

কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের উপহারসামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

শুক্রবার (৮ মে) বিকেলে তাঁর ব্যক্তিগত উদ্যোগে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা ও ইউসুফগঞ্জ গ্রামে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেসক্লাবের সাংবাদিক মাসুম মাহমুদ, হারুন অর রশিদ, শাহাদাত হোসেন রতন, শামসুল আলম তুহিন, মাসুদ রানা, আনোয়ার হোসেন, মাজহারুল ইসলাম। অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, শওকত ওসমান সরকার রিপন, জহিরুল ইসলাম সিরাজ, শাহিন সাকিব, সিফাত, শরিফুজ্জামান শিপু, আজমাইন সিয়াম, শিল্পি আক্তার, সুমি আক্তার, রনি, তাবারক, মেহেদী প্রমুখ।


এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে উপহারসামগ্রীস বিতরণ অব্যাহত থাকবে। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা, পাশাপাশি সকলকে সতর্কভাবে দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন