আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারস ভর্তি চুরি হওয়া ট্রাক উদ্ধার
আড়াইহাজার প্রতিনিধি :
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৪৩ পিএম
আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক চুরির ঘটনায় পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তবে সিলিন্ডার উদ্ধার করতে পারেনি। বৃহম্পতিবার (৮ মে) রাতে ঢাকার খিলগাও এলাকায় পুলিশ চেকপোস্টের কাছ থেকে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের এমন তৎপরতায় ভুক্তভোগী সন্তোষ্ট প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আড়াইহাজার থানা পুলিশের কার্যক্রম ভালো। আগের তুলনায় সেবা বেড়েছে। আড়াইহাজার থানায় ওসি নজরুল ইসলাম যোগদানের পর জনগণ আইনী সেবা পাচ্ছেন। জিডি করতে আগে অর্থ গুনতে হতো। এখন তা লাগে না। আইন-শৃঙ্খলা উন্নয়নে আড়াইহাজার থানার পুলিশ আগের তুলনায় তৎপর।
প্রসঙ্গত. ৭ মে বৃহম্পতিবার বেলা ১১টায় সিলিন্ডার ভর্তি ট্রাক চুরির থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভাধীন কৃঞ্চপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি ম্যানেজার সাইফুল ইসলাম জানিয়েছিলেন, প্রতিদিন গ্যাসের সিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ি রাখা হতো। বৃহম্পতিবার ভোরে গাড়ির কাছে এসে দেখতে পায় ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নাম্বারের গাড়ীটি নির্ধারিত স্থানে নেই। ধারণা করা হচ্ছে, রাতে ৩টার দিকে কে বা কারা গাড়ীটি সিলিন্ডারসহ চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল জানিয়েছিলেন, সিলিন্ডার ও গাড়িসহ দাম প্রায় ৫০ লাখ টাকা।


