ফতুল্লায় মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৩৯ পিএম
ফতুল্লার মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগরের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১১ টায় ফতুল্লার কুতুবপুরেন লাখিবাজার এলাকায় দুইশতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ও মায়ের আঁচলের প্রধান উপদেষ্টা ফাতেমা মনির। উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবদীন, যুগ্মসাধারণ সম্পাদক যুহেল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মর্তুজা হোসেন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান বদু, আসলাম হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, জাহাঙ্গীর হোসেন, সংগঠনের সাংবাদিক মনির হোসেন, লাল চাঁন মিয়া, সোহেল আহমদ, শাহজাহান, মাসুদুর রহমান সোহেল, আলমগীর হোসেন রানা প্রমুখ।


