Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রদল

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৩৬ পিএম

রূপগঞ্জে পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রদল
Swapno

রূপগঞ্জে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) সকাল থেকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকার কৃষক আনোয়ার হোসেনের দেড় বিঘা জমির ধান কেটে দেয় তারা। 

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা দলবদ্ধভাবে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। 

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসানের নেতৃত্বে রূপগঞ্জের ভুলতা, দাউদপুর, ভোলাব, কাঞ্চন, রূপগঞ্জ, গোলাকান্দাইল ও মুড়াপাড়া এলাকায় ১ মে থেকে কৃষকদের জমির পাকা ধান কেটে মাড়াইয়ের পর ঘরে পৌঁছে দিচ্ছে। এ কার্যক্রম বোরো মৌসুম জুড়ে চলবে বলে জানান নাহিদ হাসান। 


শুক্রবার ভুলতা ইউনিয়নে ধান কেটে দেন জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান, আ. রাসেল, পনির, শামীম, সৌরভ, রুবেল, শরিফ, আরিফ, রনি। তারা স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এছাড়াও মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে গত বুধবার স্বেচ্ছাশ্রমে কৃষকের জমির ধান কেটে মাড়াই করে দেয় রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম। 

 

রূপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম জানান, রূপগঞ্জে এবার ৭ হাজার ১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন