রূপগঞ্জে ওয়াটা কেমিক্যালকের ২লাখ টাকা জরিমানা
রূপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৩৩ পিএম
রূপগঞ্জে ধানি জমি কাটার অপরাধে সহকারি কমিশনার (ভূমি) অফিফা খাঁন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওয়াটা কেমিক্যালকে ২লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলার মুড়াপাড়া রোডে মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলখালী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ডা. মোঃ হানিফের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্ষতিগ্রস্ত জমির মালিক ডা. হানিফ জানান, ওয়াটা কেমিক্যালের জমির সাথে তার সাড়ে ৩২ শতাংশ জমিতে ধান চাষ করা হয়েছে। তাকে না জানিয়ে ওয়াটা কেমিক্যালের লোকজন ভেকু দিয়ে তার ৫শতাংশ জমির মাটি কেটে ফেলেছে। ওয়াটা কেমিক্যালের কর্মকর্তারা তার নিষেধ না শোনায় সে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে অবহিত করলে রূপগঞ্জের তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২লাখ টাকা অর্থদন্ড প্রদান করে।
সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন জানান, ধানি জমি কাটার সাথে অন্যের জমির মাটি কাটার অপরাধে ওয়াটা কেমিক্যালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ওয়াটা কেমিক্যালের জিএম আবু তাহের ও পিএম বাবুসহ তিনটি ভেকু চালককে আটক করেন। পরে জরিমানার টাকা পরিশোধের পর শর্তসাপেক্ষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।


