Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সরকারি নির্দেশনা মেনেই মসজিদে জুম্মার নামাজ আদায়

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৩০ পিএম

রূপগঞ্জে সরকারি নির্দেশনা মেনেই মসজিদে জুম্মার নামাজ আদায়
Swapno

কিছু কিছু মসজিদে ব্যতিক্রম ঘটলেও অধিকাংশ মসজিদে সরকারি নির্দেশনা মেনেই শুক্রবার (৮ মে) পবিত্র জুম্মার নামাজ আদায় হয়েছে। মাস্ক ব্যবহারে অনেকে সচেতন, তারপরেও কেউ কেউ পড়ে আসেননি। এছাড়া কয়েকটি মসজিদে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও অনেক মসজিদে এটা লক্ষ্য করা যায়নি। অধিকাংশ মসজিদগুলোতে ছিলো মুসুল্লীদের উপচেপড়া ভিড়।

 

সরেজমিনে কয়েকটি মসজিদ ঘুরে দেখা গেছে, জুম্মার নামাজের সময় মুসুল্লিরা তিন ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছে। তবে মাস্ক কারো মুখে ছিলো, আবার কেউ কেউ ব্যবহৃত করেনি। এদিকে কয়েকটি মসজিদে নিয়ম না মানার খবরও পাওয়া গেছে। 

 

নগরপাড়া ইসলামিয়া জামে মসজিদে গিয়ে দেখা যায়, মুসুল্লিরা তিন ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছে। তবে সবার মুখে মাস্ক ছিলোনা। কথা হয় মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমানের সঙ্গে। তিনি বলেন, নামাজ শুরু করার আগে সরকারি নির্দেশনা ঘোষণা দিয়েছি। তিন ফুট দূরত্ব সবাই বজায় রেখেছে ঠিকই, কিন্তু অনেকে ভুলে মাস্ক নিয়ে আসেননি। তাদের বলে দেওয়া হয়েছে পরবর্তী ওয়াক্তে মাস্ক ছাড়া আসলে ঢুকতে দেওয়া হবে না। 

 

মুসুল্লি ও স্থানীয় ইউপি সদস্য মাসুম আহম্মেদ বলেন, যারা সচেতন তারা সবাই মাস্ক পড়ে এসেছে। বাকিদের কেই ভুলে আনেনি, কেউ ইচ্ছে করে আনেনি। যারা ইচ্ছে করে আনেনি তাদের মাস্ক ছাড়া মসজিদে আসতে বারণ করা হয়েছে। পাশাপাশি মসজিদের বাইরে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। 

 

খামারপাড়া মসজিদের মুসুল্লি আলমগীর হোসেন বলেন, যারা সচেতন তারা সবাই মাস্ক পড়ে এসেছে। মসজিদে তিন ফুট দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় হয়েছে। তবে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ছিলো না। এ মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ বলেন, হাত ধোয়ার ব্যবস্থাটা দু’য়েক দিনের মধ্যে করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন