মামলা, গ্রেফতার ৩
হত্যাকান্ড নিয়ে নানা প্রশ্ন ?
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৭:২০ পিএম
চাঞ্চল্যকর আনোয়ার হত্যাকান্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশের কাছে গ্রেফতারকৃত অন্যতম আসামী ওজিউল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও নিহতের স্ত্রীর ৯ জনের বিরেুদ্ধে দায়ের করা মামলা নিয়েই এ প্রশ্ন উঠেছে।
গ্রেফতারকৃত আসামী ওজিউল্লাহ পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, তাকে থাপ্প্ধসঢ়;ড় মারার জেরে সে একাই আনোয়ারকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ৯ জনের নামে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। মামলার অন্যতম আসামী ওয়াজিল্লাহর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী সাথী বেগমের থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন নাসিরউদ্দিন নাসু কথা আছে বলিয়া তার স্বামী আনোয়ার হোসেনকে তিনতলা থেকে ডেকে দু’তলায় নিয়ে যায়। এসময় আসামী ওজিউল্লাহ গলায় ছুরিকাঘাত করে। একপর্যায়ে আসামী সালাউদ্দিন সালু, শাহীন খান, সাইদুল ইসলাম, স্বপন, মোকলেছ, শাহআলম ও রাজিব এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
অপরদিকে ঘটনার দিন গ্রেফতার হওয়া আসামী ওয়াজিউল্লাহ পুলিশের কাছে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, তাকে থাপ্প্ধসঢ়;ড় মারার কারণে জেদবশত সে একাই ছুরিকাঘাত করে আনোয়ারকে হত্যা করেছে।
স্থানীয়রা বলছেন, ওয়াজিউল্লার পক্ষে কোনভাবেই আনোয়ারকে একা খুন করা সম্ভব নয়। আনোয়ারের শারীরিক শক্তির কাছে ওয়াজিউল্লাহ কুলিয়ে উঠতে পারবে না মনে করেন স্থানীয়রা। কেউ কেউ নিহতের স্ত্রীর দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তারা বলছেন, দিনে-দুপুরে বাসাবাড়িতে ৯ জন লোক প্রবেশ করলে যে কারো চোখে পড়ার কথা। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃতদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের আরো জিজ্ঞাসাবাদ, বাকিদের গ্রেফতার ও তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এছাড়া হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। এ মামলার এজাহার নামীয় আসামী হলেন, পুর্বগ্রাম এলাকার মৃত আতাব উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, সালাউদ্দিন ওরফে সালু, মৃত শাহাজ উদ্দিনের ছেলে ওয়াজিউল্লাহ, মৃত ছালামত খাঁর ছেলে শাজিন খাঁ, শহিদুল্লাহ’র ছেলে সাইদুল ইসলাম, মানিক বেপারীর ছেলে স্বপন, খোয়াজ বক্সের ছেলে মোকলেছ, শাহআলম ও মৃত রাজ্জাকের ছেলে রাজিব।
এদিকে, দুপুর ২টার দিকে ময়না তদন্ত শেষে আনোয়ার হোসেনের লাশ চনপাড়ায় আসলে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
উল্লেখ্য, আনোয়ার হোসেন চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মৃত বাদশা মাঝির ছেলে । বেশ কিছু দিন ধরেই আনোয়ার পুর্বগ্রাম এলাকার মাইনুলের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। গত বুধবার দুপুরে ওই ভাড়া বাড়িতেই প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে হত্যা করে।
এরপর হত্যার জেরে আনোয়ারের লোকজন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পুর্বগ্রামের মানুষের বাড়িঘর ও দোকানপাটে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় প্রায় অর্ধ শতাধীক মানুষ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন।


