Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ৬

Icon

প্রকাশ: ০৮ মে ২০২০, ১১:৪২ এএম

বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ ৩ জনের মৃত্যু, আহত ৬
Swapno

যুগের চিন্তা রিপোর্ট: বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আজ শুক্রবার (৮ মে) ভোরে বন্দরের দিঘীরপাড় মোল্লাবাড়ি এলাকায় একটি বাড়িতে সেফটিক ট্যাংকের বিস্ফোরণে এ ঘটনা ঘটে।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় একটি বাড়িতে সেফটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে নীচতলার ফ্ল্যাটের খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন (১৩) ও জিসান (৮) ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ভবনের দেয়াল চাপা পড়ে লাবনী আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় লাবনী আক্তার।


বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে আমাদের বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের দাবি ভবনটি নির্মাণের ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন