Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অসহায় মাননুষের পাশে দাঁড়িয়েছেন আ’লীগ নেতা আনসার আলী

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:৪৮ পিএম

রূপগঞ্জে অসহায় মাননুষের পাশে দাঁড়িয়েছেন আ’লীগ নেতা আনসার আলী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) :  রূপগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় নিজ উদ্যোগে তিনি নিয়মিতই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। তিনি নীরবে কর্মহীন শ্রমজীবীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিজের ‘উপহার’ খাদ্যসামগ্রী। 


ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তার আওতায় এনেছেন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। তবে অভাবী মানুষের সংখ্যা বেশি হওয়ায় কমপক্ষে আরও ৫ হাজার গরীব ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার ছনি, মধুখালী, গোয়ালপাড়া ও টেক নোয়াদ্দা এলাকার ৪৩০ টি অসহায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।


এলাকাবাসী জানান, করোনা সংকটে রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের সমস্যা ও দুর্দশা চিহ্নিত করছেন আওয়ামীলীগ নেতা মো. আনছার আলীর নিজস্ব টিমের মাধ্যমে। তালিকা ধরে ধরে তাদের সমস্যা সমাধানেও ব্রতী হচ্ছেন। প্রায় ২০ হাজার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জোর প্রস্তুতি নিয়েছেন তিনি।


এসব বিষয়ে জানতে চাইলে মো. আনছার আলী বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় অসহায়, কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে প্রায় ১৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে কমপক্ষে আরও ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন