সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড এলাকায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন কাউন্সিলর ওমর ফারুক। বৃহস্পতিবার (৭ মে) সাকাল ১০টায় পাইনাদী এলাকায় ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, এলাহী নেওয়াজ তালুকদার, জয়নাল আবেদিন, এডভোকেট লিয়াকত আলী, মুজাম্মেল হক বাবুল, ছাত্র নেতা মোতাহার হোসেন মনা, কহিনুর বেগম প্রমুখ।


