Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন কাউন্সিলর মাকসুদা

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন কাউন্সিলর মাকসুদা
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের অসহায়, গরীব দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছেন নারী কাউন্সিলর মাকসুদা মুজাফ্ফর। বুধবার (৬ মে) সন্ধ্যায় ২১৩ টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।


এ সময় কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর বলেন, করোনার ক্রান্তিকালে আমার নির্বাচনী এলাকায় একটি মানুষও খাদ্য সংকটে পরবে না। আমি আমার সাধ্যমতো চেষ্ট করবো সকলকে সহযোগিতা করছি। আপনারা ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অন্যদেরকে সুস্থ রাখুন। মনে রাখবেন আপনাদের সচেতনতাই সবাইকে সুস্থ রাখবে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনারা আমার এলাকার বাসিন্ধা যে কোন প্রয়োজনে আমাকে স্মরণ করবেন, আমাকে আপনাদের পাশে পাবেন, ইনশাআল্লাহ।  নাসিক ১, ২, ও ৩ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন