সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের প্রভাবে চারদিকে যখন শ্রমিক সংকট চরমে, বোরো ধান কাটা নিয়ে কৃষক দুশ্চিন্তায়-ঠিক সেই মুহূর্তে সোনারগাঁয়ে কৃষকদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার একান্ত চেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও তার নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ের কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন উপহার দিলেন।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলার ৩ টি ইউনিয়নে কৃষকের মাঝে মেশিন বিতরণ করা হয়েছে। পরবর্তীতে প্রতিটি ইউনিয়নে এই মেশিন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়া হবে।
জানাগেছে, উপজেলার কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিনামূল্যে নোয়াগাঁও, সনমান্দি ও সাদিপুর ইউনিয়নে ৩ টি মেশিন দেয়া হয়েছে। এসময় অত্যাধুনিক মেশিনে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পাটির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান।
সোনারগাঁও উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার জানান, কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটা যবে। এভাবে সারাদিন কাজ করলে দিনে ৩০ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাব›ি ও করা যাবে। এই মেশিনে ধান কেটে মাড়াই করে এক সাথে ১৪ মণ ধান সংরক্ষণ করে। ধান কাটতে এক একরে প্রকারভেদে ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হবে। সর্বোপরি প্রয়োজনের সময় মাঠেই আধুনিক প্রযুক্তিনিভর কৃষির সুফল পাবেন কৃষকেরা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইলবাল, জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, জাতীয় পার্টির নেতা আনিসুর মাসুদুর রহমান মাছুম, রহমান বাবু, আওয়ামী লীগ নেতা রশিদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, ফজলুল হক মাস্টার, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাকিব হাসান জয়সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।


