বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার বাসিন্দা ও সিনিয়র দলিল লেখক ও কবি বাতেন বাহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া।
এক শোকবার্তায় তিনি বলেন, কবি বাতেন বাহার ছিলেন একজন সমাজসেবক ও মদনপুর ইউনিয়ন তথা বন্দরের একজন আলোকিত ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাকে জান্নাত নসীব করেন সেই দোয়া জানাচ্ছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
কবি বাতেন বাহার বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।


