সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও সাবেক নাসিক কাউন্সিলর সিরাজ মন্ডলের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নং ওয়ার্ডে বিহরী ক্যাম্পের ২ হাজার ৪০০ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় সিরাজ মন্ডল বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান মানুষের জন্য কাজ করার ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশেই ৬ নং ওয়ার্ডে মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া হচ্ছে। সমাজের বিত্ত্ববানদের উচিৎ মানুষের বিপদে এগিয়ে আসা।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সিদ্ধিরগঞ্জে ৬ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলার সিরাজ মন্ডল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন। তিনি প্রথম ও দ্বিতীয় ধাপে ৬ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। আজ শুরু করেন তৃতীয় ধাপের ত্রাণ বিতরণ।


