Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১০:১৮ পিএম

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে অন্তিম নিটিং ডাইং এন্ড কমপোজিট নামক গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (৭ মে) রূপগঞ্জের বরপা এলাকায় বিক্ষুব্দ শ্রমিকরা গার্মেন্টসের ভেতরে ব্যাপক ভাংচুর করে।

 

একপর্যায়ে তারা গার্মেন্টের ভেতর থেকে চেয়ার, টেবিল ও উৎপাদিত কাপড় সড়কে এনে আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ করে। এতে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ থাকে। ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

 

গার্মেন্টের শ্রমিকরা জানায়, করোনাভাইরাসের প্রভাবে মার্চ মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ গার্মেন্টস বন্ধ করে দেয়। এরপর এপ্রিল মাসও চলে যায়। সরকারি নিদের্শ থাকা সত্ত্বের মালিকপক্ষ গার্মেন্টসের কর্মরত প্রায় ২ হাজার শ্রমিকের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ করেননি।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আলী আকবর বৃহস্পতিবার (৭ মে) বকেয়া বেতন পরিশোধের আশ^াস দিলে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে ফিরে যায়। এদিকে দুপুরে শ্রমিকরা গার্মেন্টেসের সামনে অবস্থান নেয়। বকেয়া বেতনের টাকা না পেয়ে  তারা গার্মেন্টের ভিতরে ব্যাপক ভাংচুর করে প্রোডাকশন ম্যানেজার সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে।

 

খবর পেয়ে শিল্প পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ এসে সড়কে অবস্থান নেন। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগম ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতনের ব্যাপারে মালিকপক্ষের সাথে কথা বলে আশ^াস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। বর্তমানে সড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

এব্যাপারে অন্তিম নিটিং ডাইং এন্ড কমপোজিট গার্মেন্টসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের মুঠোফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের খবর পেয়ে সেখানে শিল্প পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ যায়। শ্রমিকদের বহু চেষ্টা করে সড়ক থেকে সরানো হয়েছে। মালিক পক্ষের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে বলে তিনি আরো জানান। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন