কাশিপুর মিয়াপাড়া যুব সমাজের মিলাদ ও রান্না করা খাবার বিতরণ
প্রকাশ: ০৭ মে ২০২০, ০৮:১৬ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কাশিপুরের মিয়া পাড়া যুব সমাজ সংগঠনের উদ্যোগে মিলাদ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাদ আছর কাশিপুরের মিয়া পাড়ায় রিক্সা চালক, খেটে খাওয়া দিনমজুর, হতদরিদ্র ও এলাকাবাসী ১ হাজার মানুষের মাঝে এ খাবার বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
নামাজের পরে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন দেওভোগ মাদ্রাসা জামে মসজিদের ইমাম।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন, রাফসান জনি সৈকত, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাবুল হোসেন, তাইজুল হোসেন, আনোয়ার হোসেন, আতাহার মোল্লা সুমন, মনির হোসেন, মিজানুর রহমান, শাহাদাত, মাসুম প্রমুখ।


