স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কুতুবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহারসামগ্রী নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সার্বিক দিক নির্দেশনায় করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কুতুবপুর ইউনিয়নের ১ হাজার ৭৪৭ টি পরিবারের মধ্যে ওয়ার্ডভিত্তিক এ উপহার সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও কুতুবপুর ইউনিয়নের তদারকি (ট্যাগ) অফিসার মো. বেলাল হোসেন।
উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের সচিব আবু হানিফা, ২নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড সদস্য রঞ্জু মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য মন্টু মিয়া, সংরক্ষিত নারী সদস্য রাশিদা আক্তার, আরজুদা খুকী, অনামিকা হক প্রিয়াঙ্কা প্রমুখ।


