সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ ফরাজীর নিজেস্ব অর্থায়নে করোনার পার্দুভাবে কর্মহীন তিন শতাধিক পরিবারের মাধে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মঙ্গলেরগাঁও, কান্দাপাড়া ও তাতুয়াকান্দি এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, গরুর মাংস ইত্যাদি।
খোরশেদ ফরাজীর বড় ভাই ওয়াজ করুনী ও এম এ সালামের সার্বিক তত্বাবধানে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা আক্তার, তাহেরপুর আলিম মাদরাসা ও জামে মসজিদের সভাপতি হাজী আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নূরুল আমিন, শাহ আলম, মনির হোসেন, মাসুম মিয়া, মো. রাসেল ভূইয়া, মোর্শেদ আলম, আবু সাঈদ, ইয়ানবী, হারুন রশিদ, আব্দুল জলিল, মোশারফ হোসেন প্রমুখ।


