রূপগঞ্জে করোনা মুক্তিতে ৪৫০ মসজিদে দোয়ার আয়োজন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২০, ০৬:১৯ পিএম
রূপগঞ্জে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজ শেষে একযোগে সাড়ে ৪ শতাধিক মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এ দোয়ার আয়োজন করেন।
ওলামাদলের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু জানান, করোনা থেকে মুক্তি পেতে গত তিনদিন ধরে প্রচারণা চালিয়ে রূপগঞ্জের সকল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এজন্য তদারকি করছেন বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। দেশে করোনা ভাইরাস সংক্রমণ মহামারি আকার ধারণ করছে। এ ভাইরাস আল¬াহপাকের কুদরতি ক্ষমতার মাধ্যমে তুলে নেয়ার জন্য উপজেলার প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, শুধু রূপগঞ্জেই নয়, সারাদেশের মানুষ করোনা আতঙ্কে ভুগছেন। এতে দেশের অর্থনৈতিক চাকা নিস্তেজ হয়ে পড়ছে। নিন্ম ও মধ্যবিত্ত মানুষেরা অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছে।
ওইসব শ্রমজীবী কর্মহীন ও অসচ্ছল মানুষের পাশের দাঁড়াতে বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান। মহান আল¬াহপাক তাঁর কুদরতি শক্তির মাধ্যমে করোনা ভাইরাস তুলে নিয়ে বিশ্ববাসীকে মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।


