Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৬:১২ পিএম

আড়াইহাজারে সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি
Swapno

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল  খোয়া গেছে বলে মালিক পক্ষের দাবী। এতে ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার ছিল বলে জানা গেছে। 


এ ঘটনায় বৃহম্পতিবার বেলা ১১টায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভাধীন কৃঞ্চপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। 


প্রতিষ্ঠানটি ম্যানেজার সাইফুল ইসলাম জানান, প্রতিদিন গ্যাসের সিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ী রাখা হতো। বৃহম্পতিবার ভোরে গাড়ীর কাছে এসে দেখতে পায় ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নাম্বারের গাড়ীটি নির্ধারিত স্থানে নেই। 


ধারণা করা হচ্ছে, রাতে ৩টার দিকে কে বা কারা গাড়ীটি সিলিন্ডারসহ চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, গাড়ীতে গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। 


অপরদিকে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল বলেন, সিলিন্ডার ও গাড়ী সহ প্রায় ৫০ লাখ টাকার মাল খোয়া গেছে। 


আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ গাড়ী ও মাল উদ্ধারে কাজ করছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন