Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিলো দুপ্তারা ইউ: ছাত্রলীগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি  

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৫:৫৮ পিএম

আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিলো দুপ্তারা ইউ: ছাত্রলীগ
Swapno

আড়াইহাজারে বৃহম্পতিবার দুপ্তারা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় পাঁচগাও ইয়াদালী শিকদার ও আবদুল হাইয়ের ৬৬ শতাংশ জমি ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন। 

 

কর্মসূচিতে অংশ নেন দুপ্তারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাদিম, সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম রিমন, সহ-সভাপতি সৈকত, সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস সাদ্দাম হোসেন, সাবেক এজিএস মাহাবুব রহমান ও ৯ টি ওয়াার্ড ছাত্রলীগের সভাপতি সাধারণ ও সম্পাদক প্রমুখ। 


ছাত্রলীগের সভাপতি নাদিম বলেন, করোনা পরিস্থিতির কারণে একদিকে কৃষকের হাতে অর্থ সংকট রয়েছে। অন্যদিকে শ্রমিক সংক্রমিত হওয়ার আতংক রয়েছে শ্রমিকদের মাঝে। এতে শ্রমিক পাওয়া যাচ্ছে না। পাশপাশি ক্ষেতের ধান পেকে গেছে। সময় মতো পাকা কাটা না হলে কৃষকের ক্ষতি হয়ে যাবে। 


তাই ইউনিয়নের ছাত্রলীহের পক্ষ থেকে আমরা দুইজন কৃষকের ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছি। সাধারণ সম্পাদক রিমন, এমপি নজরুল ইসলাম বাবু মহোদয়ের নির্দেশে আমরা ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছি। 


মৌসুমী বৃষ্টিপাতের কারণে জমির ধান নষ্ট হওয়ার সম্ভব না রয়েছে। কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। ধান কাটার এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। 


তিনি আরও বলেন, মাননীয় সংসদ নজরুল ইসলাম বাবু এলাকায় খেটে খাওয়া মানুষের মাঝে ব্যাপকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এতে এলাকাবাসী খুশি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন