বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি আনসার আলী (৭০) আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)। মঙ্গলবার (৫ মে) রাতে বন্দরের একরামপুরস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবর্যণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাযা বুধবার (৬ মে) সকাল ১০টায় বন্দর থানার একরামপুর আরসিম বাইতুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজের জানাযায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহসম্পাদক শেখ কামালসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, বন্দর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি আনসার আলী আরসিম বাইতুন নাজাত জামে মসজিদের সহসভাপতি দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।


