সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া প্রামের করোনায় আক্রান্ত ইমান আলী সুস্থ হয়ে উঠেছেন। বুধবার (৬ মে) বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। পরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান তিনি।
ডা. পলাশ কুমার জানান, পর পর দু’বার ইমান আলীর করোনা পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসে। ফলে তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার মধ্যে করোনা নেই।
এর আগে একই ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া গ্রামে মাদ্রাসা ছাত্র আবু বকর সিদ্দিকসোনারগাঁয়ের প্রথম করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। এ নিয়ে সোনারগাঁয়ে দুজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।


