Logo
Logo
×

নগরের বাইরে

পিরোজপুরের ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চেয়ারম্যান মাসুম

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:৪৪ পিএম

পিরোজপুরের ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চেয়ারম্যান মাসুম
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজেস্ব অর্থয়ানে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

 

বুধবার (৬ মে) সকালে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে ঝাউচর, প্রতাপের চর ও কাদিরগঞ্জ গ্রামের ৬ শতাধিক পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, দুই কজি আলু, এক লিটার তেল ও এক কেজি করে  ডাল, লবণ, আটা এবং পেঁয়াজ।

 

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা, মমতাজ বেগম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,বারদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুররহমান বাবুল, যুবলীগ নেতা লুৎফর রহমান, আবু হানিফ, আলম চাঁন, জহিরুল ইসলাম জহির, শাহ পরান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন