Logo
Logo
×

নগরের বাইরে

মানবতার মানুষ সামাজিক সংগঠনের রান্না করা খাবার বিতরণ

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:৪০ পিএম

মানবতার মানুষ সামাজিক সংগঠনের রান্না করা খাবার বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাসের কারণে 'মানবতার মানুষ' অরাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে রিক্সা চালক, খেটে-খাওয়া দিনমজুর এবং হতদরিদ্র মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে ফতুল্লার কাশিপুরের ভোলাইলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুর এ খাবার বিতরণ করেন তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এস এম আরিফ উল্লাহ আরিফ, ইরান মাহমুদ, তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক সাকিব হক, সুব্রত শুভ, মো. সিফাত, মেহেদী হাসান রকি, আব্বাস আলী, মো. সোহাগ, আবরার আবির, হৃদয়, ফারুক, আল আমিন, নিঝুম, বাঁধন প্রমুখ ।

 

এর আগে সংগঠনটির পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এলাকায় জীবাণুনাশক স্প্রে, মশার ওষুধ ও বাচ্চাদের খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন