কৃষকের মাড়াই করে দিলেন জেলা তাঁতীদলের নেতাকর্মীরা
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:১৯ পিএম
করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের নির্দেশনায় ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নেতৃত্বে অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) সকালে জেলা তাঁতীদলের তত্ত্বাবধানে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কৃষকের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দেন জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
ধান কাটায় সহযোগিতা করেন, জেলা তাঁতীদলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, সাংগঠনিক সম্পাদক ডা. হামিদুল্লাহ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন সদস্যসচিব আরিফ, আড়াইহাজার উপজেলার আহবায়ক সামসুল হক, সদস্যসচিব মির্জা আব্বাস আলী, পৌরসভার আহবায়ক আ. জলিল, সদস্য সচিব রুবেল মিয়া, যুগ্ম আহবায়ক মো. আয়নাল, রূপগঞ্জ উপজেলার আহবায়ক নাহিদ ইউনুস, তারাব পৌরসভার সদস্য সচিব বাহার আলী, সোনারগাঁ উপজেলার যুগ্ম আহবায়ক মো. বাবলু, মো. মাসুম মিয়া, জেলার সদস্য আ. মোমেনসহ জেলা তাঁতীদল নেতৃবৃন্দ।


