Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

Icon

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৯:২৬ পিএম

বন্দরে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে আবুল কালাম (৪৫) নামে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম ওই এলাকার মোক্তার মিয়ার ছেলে ।

 

জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল আলমসহ সঙ্গীয় ফোর্স বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল আবুল কালাম একরামপুর ইস্পাহানী এলাকার  ৮ বছরের শিশু কন্যাকে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে নিয়ে যায়। পরে ওই এলাকার একটি ৫তলা ভবনের সিড়ি নিচে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই ভবনের এক ভাড়াটিয়া বিষয়টি দেখে চিৎকার করলে ওই সময় আবুল কালাম কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন