সুকুমপট্টিতে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন মোক্তার মেম্বার
প্রকাশ: ০৬ মে ২০২০, ০৮:০৪ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুকুমপট্টিতে ৭ম বারের মতো বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেম্বার মোক্তার হোসেন সুকুম। বুধবার (০৬ মে) দিনব্যাপী ওয়ার্ডের ৫৩ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।
জানা যায়, গোগনগর ইউনিয়নে সপ্তম বারের মতো এ খাদ্য সামগ্রীর সহায়তা এসেছে। সরকারি ত্রাণ আসার পর বিতরণের জন্য সকল মেম্বারদের কাছে ত্রাণের সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় মোক্তার মেম্বার বলেন, আমার ওয়ার্ডের ৫৩ পরিবারের জন্য সরকারি ত্রাণসামগ্রী হাতে পেয়েছি। অনেক সময় মুখ চিনে চিনে ত্রাণসামগ্রী বিতরণের অভিযোগ পাওয়া যায়, তাই নিজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।


